ঢাকা সিটি কলেজ

রোড নং ০২, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বাংলাদেশ

এইচএসসি ভর্তি নির্দেশিকা

কলেজের ওয়েবসাইটে প্রবেশ
  1. ঢাকা সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট dhakacitycollege.edu.bd ব্রাউজ করতে হবে।
  2. ওয়েবসাইটের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সেশনের সাইন আপ বাটনে ক্লিক করুন

অ্যাকাউন্ট তৈরি করুন
  1. নিচের পেইজে এসএসসি গ্রুপ(সিলেক্ট করুন), শিফট্(সিলেক্ট করুন), ভার্সন(সিলেক্ট করুন), এসএসসি রোল নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে এবং Next বাটনে ক্লিক করতে হবে।
  2. সকল তথ্য সঠিক হলে শিক্ষার্থীর জন্য সিস্টেম একটি ইউনিক আইডি যুক্ত অনলাইন অ্যাকাউন্ট তৈরি করবে। পরবর্তীতে শিক্ষার্থী এই আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করতে পারবে।
  3. অ্যাকাউন্ট তৈরি করার পর শিক্ষার্থীকে পাঁচটি ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে - (ক) তথ্য ফরম পূরণ (খ) ছবি আপলোড (গ) কোর্স রেজিস্ট্রেশন (ঘ) ভর্তি ফি প্রদান (ঙ) ভর্তি ফরম প্রিন্ট করা

(ক) তথ্য ফরম পূরণ
  1. অ্যাকাউন্ট তৈরি করার পর নিচের পেইজটি আসবে। এই পেইজে শিক্ষার্থীর তথ্য পূরণ করে Next(Goto Step 02) বাটনে ক্লিক করতে হবে।

(খ) ছবি আপলোড
  1. নিচের Picture Upload পেইজে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পিতা মাতার ছবি (120x150 pixel) আপলোড করতে হবে।

    নির্দিষ্ট সাইজের ছবি আপলোড করার নির্দেশনা:
    শিক্ষার্থীরা নির্দিষ্ট সাইজের ছবি তৈরি করার জন্য ফটোশপ সফটওয়্যার ব্যবহার করতে পারে, অথবা অনলাইন ফটো রিসাইজ ওয়েবসাইট ব্যবহার করতে পারে। শিক্ষার্থীদের সুবিধার্থে একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়াল ও একটি ওয়েবসাইটের লিংক নিচে দেয়া হলোঃ
    ইউটিউব ভিডিও: https://www.youtube.com/watch?v=6GqnOhslF_M
    ওয়েবসাইট লিংক: https://picresize.com/

(গ) কোর্স রেজিস্ট্রেশন
  1. নিচের কোর্স রেজিস্ট্রেশন পেইজে “কোর্স রেজিস্ট্রেশনের নিয়মাবলি” দেখে নৈর্বাচনিক ও ৪র্থ ঐচ্চিক বিষয় সিলেক্ট করে Save বাটনে ক্লিক করতে হবে।

(ঘ) ভর্তি ফি প্রদান
  1. কোর্স রেজিস্ট্রেশন করার পর নিম্নের চিত্রের ন্যায় পেমেন্ট পেইজ আসবে।
  2. পেমেন্ট পেইজে শিক্ষার্থীর ফি প্রদর্শন করবে। শিক্ষার্থী দুই ভাবে ফি প্রদান করতে পারবে-
    • (ক) ব্যাংকের মাধ্যমে ক্যাশ পেমেন্ট, এই ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হবে না।
    • (খ) বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট, এই ক্ষেত্রে বিকাশ চার্জ প্রযোজ্য হবে।
  3. কোন কারনে ফি না দেখালে অথবা কম বা বেশি দেখালে কলেজ অফিসে যোগাযোগ করতে হবে এবং ফি সংশোধনের পর ফি পেমেন্ট করতে হবে।
ব্যাংকের মাধ্যমে পেমেন্ট (Pay with Bank)
  1. ব্যাংকের মাধ্যমে ফি প্রদানের জন্য Pay With Bank বাটনে ক্লিক করতে হবে।
  2. Pay With Bank বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় প্রিন্ট পে স্লিপ পেইজ আসবে। এই পেইজের প্রিন্ট বাটনে ক্লিক করে পে স্লিপটি প্রিন্ট করতে হবে।
  3. প্রিন্টকৃত পে স্লিপটি নিয়ে শিক্ষার্থীর নিকটস্থ পূবালী ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দেয়া যাবে। পূবালী ব্যাংকে শুধুমাত্র ক্যাশ জমা দেওয়া যাবে, অনলাইন ট্রান্সফার (যেমনঃ RTGS বা অন্য ব্যাংক থেকে Online Fund Transfer) করা যাবে না।
  4. ফি জমা দেয়ার পর ব্যাংকের সিলকৃত পে স্লিপ এর মূল কপি শিক্ষার্থীর নিকট সংরক্ষণ করতে হবে।
  5. পূবালী ব্যাংক কাউন্টারে টাকা জমা দেওয়ার পর অবশ্যই ব্যাংক থেকে বের হওয়ার পূর্বে সংশ্লিষ্ট কাউন্টার থেকে নিশ্চিত হয়ে নিতে হবে যে টাকা অনলাইনে পোস্টিং (Online Posting) করা হয়েছে কিনা। কারণ, টাকা অনলাইনে পোস্টিং না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন না। তাই ভর্তি কার্যক্রমে কোনো বিলম্ব এড়াতে অনুগ্রহপূর্বক ব্যাংক থেকে নিশ্চিত হয়ে নেবেন।
  6. পূবালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিতে সমস্যা হলে সাথে সাথে শিক্ষার্থীর HSC Roll No., শিক্ষার্থীর নাম, যে শাখায় টাকা জমা দিতে সমস্যা হচ্ছে তার নাম উল্লেখ করে WhatsApp নম্বর: 01309107975-এ ব্যাংকিং আওয়ারের মধ্যে পাঠাবেন। আপনার বার্তা পাওয়ার পর তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হবে।

বিকাশের মাধ্যমে পেমেন্ট (Pay with bKash)
  1. বিকাশের মাধ্যমে ফি প্রদানের জন্য Pay With bKash বাটনে ক্লিক করতে হবে।
  2. Pay With bKash বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় বিকাশ পেমেন্ট পেইজ আসবে।

  1. বিকাশ পেমেন্ট পেইজের Pay With bKash বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় বিকাশ পেমেন্ট পেইজ আসবে।
  2. বিকাশের মাধ্যমে পেমেন্ট করার ধাপসমূহ:
    • "Pay with bKash" বাটনে ক্লিক করুন।
    • প্রদর্শিত ফ্রেমে আপনার বিকাশ মোবাইল নম্বর লিখুন।
    • আপনার মোবাইলে প্রাপ্ত OTP (One Time Password) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
    • বিকাশ ফ্রেমে আপনার গোপন বিকাশ পিন প্রদান করুন।
    • লেনদেন সফল হলে একটি নিশ্চিতকরণ এসএমএস বার্তা পাবেন।
    • এসএমএস টির প্রিন্ট কপি অথবা সফট্ কপি শিক্ষার্থী/ অভিভাবকের নিকট সংরক্ষণ করতে হবে।
  3. ফি জমা দেয়ার পর Print Pay Slip বাটনে ক্লিক করে বিকাশ পেমেন্টের পে স্লিপ (Payment Confirmation Slip) এর প্রিন্ট কপি অথবা সফট্ কপি শিক্ষার্থী/ অভিভাবকের নিকট সংরক্ষণ করতে হবে।

ভর্তি ফরম প্রিন্ট করা
  1. ভর্তি ফি পেমেন্ট করার পর ভর্তি ফরম প্রিন্ট পেইজটি সচল হবে। নিচের “Print Admission Form" পেইজের প্রিন্ট বাটনে ক্লিক করে ভর্তি ফরম প্রিন্ট করতে হবে।
  2. ভর্তি ফরম প্রিন্ট করার পর ভর্তি নোটিশে উল্লেখিত নির্দেশনা মোতাবেক পরবর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

একাদশ শ্রেণি ভর্তি হেল্পলাইন

অনলাইনে ভর্তি সংক্রান্ত বা ফি প্রদানের ক্ষেত্রে যে কোনো সমস্যায় নিম্নোক্ত মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

হোয়াটসঅ্যাপ 01309107975
ইমেইল dhakacitycollegeadmission@gmail.com
সরাসরি কথা বলার জন্য
TNT 02-223364115
মোবাইল 01309107975