ঢাকা সিটি কলেজ

রোড নং ০২, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বাংলাদেশ

অনার্স ও মাস্টার্স লেভেলের সকল শিক্ষার্থীদের জন্য ফি প্রদানের পদ্ধতি

কলেজের ওয়েবসাইটে প্রবেশ
  1. ঢাকা সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট dhakacitycollege.edu.bd ব্রাউজ করতে হবে।
  2. Hons. / Masters Students Login বাটনে ক্লিক করলে নিম্নের লগইন পেইজ আসবে।
লগইন করুন
  1. লগইন পেইজে ইউজার আইডি (Student ID No. / SSC Roll No.) ও পাসওয়ার্ড (SSC Registration No. / Mobile No.) এন্ট্রি করে LOGIN বাটনে ক্লিক করে শিক্ষার্থীর একাউন্টে লগইন করতে হবে।
  2. কোন কারনে লগইন না হলে গাইড টিচারের সাথে যোগাযোগ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড জেনে নিতে হবে।

পেমেন্ট পেইজে প্রবেশ
  1. লগইন করার পর নিম্নের চিত্রের ন্যায় পেমেন্ট পেইজ আসবে।
  2. পেমেন্ট পেইজে শিক্ষার্থীর ফি প্রদর্শন করবে। শিক্ষার্থী দুই ভাবে ফি প্রদান করতে পারবে-
    • (ক) ব্যাংকের মাধ্যমে ক্যাশ পেমেন্ট, এই ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হবে না।
    • (খ) বিকাশের মাধ্যমে অনলাইন পেমেন্ট, এই ক্ষেত্রে বিকাশ চার্জ প্রযোজ্য হবে।
  3. কোন কারনে ফি না দেখালে অথবা কম বা বেশি দেখালে শ্রেনি শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে এবং ফি সংশোধনের পর ফি পেমেন্ট করতে হবে।
ব্যাংকের মাধ্যমে পেমেন্ট (Pay with Bank)
  1. ব্যাংকের মাধ্যমে ফি প্রদানের জন্য Pay With Bank বাটনে ক্লিক করতে হবে।
  2. Pay With Bank বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় প্রিন্ট পে স্লিপ পেইজ আসবে। এই পেইজের প্রিন্ট বাটেনে ক্লিক করে পে স্লিপটি প্রিন্ট করতে হবে।
  3. প্রিন্টকৃত পে স্লিপটি নিয়ে শিক্ষার্থীর নিকটস্থ আইএফআইসি ব্যাংক পিএলসি ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দেয়া যাবে।
  4. ফি জমা দেয়ার পর ব্যাংকের সিলকৃত পে স্লিপ এর মূল কপি শিক্ষার্থীর নিকট সংরক্ষণ করতে হবে।

বিকাশের মাধ্যমে পেমেন্ট (Pay with bKash)
  1. বিকাশের মাধ্যমে ফি প্রদানের জন্য Pay With bKash বাটনে ক্লিক করতে হবে।
  2. Pay With bKash বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় বিকাশ পেমেন্ট পেইজ আসবে।

  1. বিকাশ পেমেন্ট পেইজের Pay With bKash বাটেনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় বিকাশ পেমেন্ট পেইজ আসবে।
  2. বিকাশের মাধ্যমে পেমেন্ট করার ধাপসমূহ:
    • "Pay with bKash" বাটনে ক্লিক করুন।
    • প্রদর্শিত ফ্রেমে আপনার বিকাশ মোবাইল নম্বর লিখুন।
    • আপনার মোবাইলে প্রাপ্ত OTP (One Time Password) দিয়ে যাচাই সম্পন্ন করুন।
    • বিকাশ ফ্রেমে আপনার গোপন বিকাশ পিন প্রদান করুন।
    • লেনদেন সফল হলে একটি নিশ্চিতকরণ এসএমএস বার্তা পাবেন।
    • এসএমএস টির প্রিন্ট কপি অথবা সফট্ কপি শিক্ষার্থী/ অভিভাবকের নিকট সংরক্ষণ করতে হবে।
  3. ফি জমা দেয়ার পর বিকাশ পেমেন্টের পে স্লিপ এর প্রিন্ট কপি অথবা সফট্ কপি শিক্ষার্থী/ অভিভাবকের নিকট সংরক্ষণ করতে হবে।